সম্প্রতি প্রত্নতাত্ত্বিক জরিপ চলাকালে খোঁড়াখুঁড়ির সময় প্রায় আট হাজার বছরের পুরাতন একটি নগর আবিষ্কৃত হয়েছে। যেখানে নিওলিথিক যুগের মানব বসতির ধ্বংসাবশেষ মিলেছে। ওরই পাশাপাশি রাজধানী রিয়াদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত আল-ফাও শহরে একটি প্রাচীন মন্দিরের নিদর্শন পাওয়া গেছে। মন্দিরের কাছে বেদির ধ্বংসাবশেষ থেকে প্রত্নতাত্ত্বিকরা এটা মনে করেন সেখানে বসবাসকারী বাসিন্দারা হয়তো পূজা ছাড়াও বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতেন।
এর বাইরেও প্রত্নতাত্ত্বিকরা চারটি বিলাসবহুল ভবন, রাস্তাঘাট, ২,৮০৭ টি কবর, শিলালিপি এবং শত শত ভূগর্ভস্থ জলাশয়ের খোঁজ পেয়েছেন।